মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শেষ মুহূর্তে পালমারের জোড়া গোলে ইউনাইটেডকে হারাল চেলসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসির চেয়ে যেন বেশি ম্যানচেস্টার ইউনাইটেড বনাম কোল পালমার। ম্যাচের শুরুতে দুই গোল করে এগিয়ে ছিল চেলসি। তবে তিন গোল করে ৬৭ মিনিটের মাথায় এবার এগিয়ে যায় ইউনাইটেড। সেই ৩-২ স্কোরলাইন ম্যাচ হাঁটছিল শেষের পথে। যোগ করা সময়ও তখন ৯ মিনিট পেরিয়ে গেছে। যেন হার বরণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল চেলসি সমর্থকরাও। তবে নাটকের যেন এখনো বাকি। ৯০+১০ এবং ৯০+১১তম মিনিটে জোড়া গোল করে রেড ডেভিলদের পুরো স্তব্ধ করে দেন পালমার। এতে ৪-৩ ব্যবধানের নাটকীয় জয় পায় মরিসিও পচেত্তিনোর দল। 

লিগ শিরোপা দখলেই লড়াই অনেকটাই দূরে দল দুটি। এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার দশে আছে চেলসি। এদিকে এক ম্যাচ বেশি খেলা ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে আছে তালিকায় ছয়ে। এদিকে ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে আর্সেনালকে সরিয়ে আরও একবার শীর্ষে জায়গা করে নিয়েছে লিভারপুল। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০, দুইয়ে থাকা আর্সেনালের ৬৮ এবং তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ৬৭। 

পরে ৬৭তম মিনিটে এসে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন গারনাচো। শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ার এক ঘণ্টা না পেরোতেই ম্যাচে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। সেই ব্যবধান নিয়েই যোগ সময়ের একদম শেষ মুহূর্তে এসে জয় দেখছিল ইউনাইটেডই। তবে ১০০ ও ১০১তম মিনিটে সেই জোড়া গোলে ইউনাইটেডের জয়ের স্বপ্নে জল ঢালেন পালমার। 

চেলসিকে নাটকীয় জয় এনে দেওয়া এই পালমার করেছেন হ্যাটট্রিক। সঙ্গে করেছেন রেকর্ডও। ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের পর ৯০+১০ম মিনিটে এসে নিজের দ্বিতীয় গোলটি করেন পালমার। এই দুটি গোলই ছিল পেনাল্টি থেকে। পরে ৯০+১১তম মিনিটেই করে বসেন জয়সূচক গোলটি। ফুটবল পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান অপটার মতে, ম্যাচের ১০০ মিনিট ৩৯ সেকেন্ড সময়ে করা গোলটি ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে ম্যাচ জেতানো শেষ সময়ের গোল। এর আগে এত দেরিতে গোল করে কেউ জেতাতে পারেনি ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit