মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আখাউড়ার অবৈধ ভাটায় ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি, গুড়িয়ে দেয়া হলো অভিযানে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নেই ইট তৈরির অনুমোদন। ছাড়পত্র নেই পরিবেশ অধিদপ্তরের। তবুও সেখানে ইট তৈরি করা হচ্ছিলো। তাও আবার ফসলি জমির মাটি কেটে সেখানে ইট তৈরি করা হচ্ছিলো।অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়নের সেই ইটভাটাটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। দু’টি মামলায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে,  মেসার্স তিতাস ব্রিকস (সুরমা) নামক ভাটাটি অনুমোদন ছাড়া চলার খবরে জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। আদালত ভাটাটিকে মোট পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভাটাটির আংশিক গুড়িয়ে দিয়ে সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে এ সময় আরো দু’টি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী জানান, ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করায় চার লাখ ২০ হাজার, পরিবেশের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন না থাকায় ভাটার আংশিক গুড়িয়ে দিয়ে সিলগালা করা হয়।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit