মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ পরীক্ষা করা অস্ত্রটি একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক মিসাইল ছিল। দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

মিসাইলটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বলেছে, সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থবহনকারী নতুন একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মিসাইলটি উৎক্ষেপণের পর কিম বলেন, “উত্তর কোরিয়া এখন ‘কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে যা সলিড-ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম।”

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী পানিসীমায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে ‘কেসিএনএ’র খবরে বলা হয়।

কিম মাঝারি পাল্লার একটি হাইপারসনিক মিসাইলের জন্য সলিড-ফুয়েল চালিত একটি ইঞ্জিনের পরীক্ষা তদারকি করার দুই সপ্তাহের কম সময় পর পিয়ংইয়ং সর্বশেষ এই মিসাইল উৎক্ষেপণ করে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit