বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ। জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে গতকাল মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে তিনি এ কথা বলেন। 

সানচেজ আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এ বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার। 

এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে। দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি রাষ্ট্রই ফিলিস্তিনকে হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit