রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সরকারি রাস্তা দখল করে ঘের নির্মানের সময় জনগনের তোপের মুখে বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা দখলের পর মৎস্যঘের নির্মানের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় রাস্তার পাশে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে নেওয়া হয়েছে। আর এ অভিযোগ করা হয়েছে উপজেলার জয়পুর গ্রামের মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। অবশ্য ইতিমধ্যে এলাকাবাসীর বাধারমুখে ঘের নির্মানকাজ বন্ধ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সরেজমিন গেলে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম সহ এলাকাবাসী জানায়, জয়পুর মৌজায় জেলা পরিষদের একটি বড় পুকুর রয়েছে। পুকুরের দক্ষিনপাশ দিয়ে ২৫ ফুট প্রস্ত(চওড়া) সরকারি রাস্তা(রেকর্ডিও) রয়েছে।

এ রাস্তার দুপাশে রয়েছে স্থানীয় মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামের জমি।রফিকুল ইসলাম ইতিপূর্বে সরকারি রাস্তার জমি দখল করে তার নিজস্ব জমি দিয়ে ১০ ফুট প্রস্তের সরুপথ তৈরী করেন। সেই থেকে রফিকুল ইসলাম সরকারি রাস্তা ভোগদখল করে আসছেন।কিন্তু অভিযোগ রয়েছে রফিকুল ইসলাম সরকারি ওই রাস্তার জমির মাটি কেটে পাশর্^বর্তি ইটভাটায় বিক্রি করেন। পরবর্তিতে তিনি মাটি কেটে পাড় বেধে মৎস্যঘের নির্মান শুরু করেন। স্থানীয় মুনসুর আলী, আবু হানিফ, আবদুল জব্বারসহ এলাকাবাসীর দাবি সরকারি রাস্তার মাটি কেটে ঘের নির্মান করা হলে ব্যক্তিগত ১০ ফুট প্রস্তের সরু রাস্তা দিয়ে জনসাধারনের যাতায়াতের সমস্যা হবে। ফলে স্কেভেটর দিয়ে মাটি কাটার শেষপর্যায় সোমবার এলাকাবাসী বাধা দেন। ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, স্থানীয় লোকজনের সহায়তায় তিনি মৎস্যঘের নির্মানকাজ বন্ধ করে দিয়েছেন। তবে অভিযোগ রয়েছে সরকারি ওই জমিতে থাকা একটি বড় রেইন্ট্রি গাছ রফিকুল ইসলাম কেটে নিয়েছে। রফিকুল ইসলাম বলেন, সরকারি জমি নয়, তার ভাইয়ের জমিতে থাকা গাছটি তিনি কেটে নিয়েছেন। উপসহকারি ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে গতকাল মঙ্গলবার অফিসের একজন স্টাফকে পাঠিয়েছেন সত্যতা যাচাইয়ের জন্য। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন জানান, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit