সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

লাইলাতুল কদরে কী দোয়া পড়বেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : আম্মাজান হযরত আয়েশা রা থেকে বর্ণিত, আমি নবিজীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ! আমি যদি জানতে পারি আজ লাইলাতুল কদর তাহলে আমি কী দোয়া করব? নবিজি বললেন তুমি বলবে اللهم إنك عفو تحب العفو فاعف عني (আল্লাহুম্মা ইন্নাকা আফুউ্য়ুন তুহিব্বুল আফওয়া ফা`ফু আন্নী) অর্থাৎ,হে আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালবাসেন।

সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (জামে তিরমিজি -৩৫১৩) কিভাবে এ রাত কাটাবে? তাসবিহ- তাহলিল, জিকির- আজকার, তাওবা- ইস্তেগফার, দোয়া- দরূদ, কুরআন তেলাওয়াত করবে এবং অধিক পরিমাণ নফল নামাজ পড়বে। বিশেষকরে সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবে। নিজের, পরিবার- পরিজন, আত্মীয় – স্বজন চাই জীবিত হোক বা মৃত হোক এবং গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করবে। এ রাতে বিশেষ নিয়মে নামাজ পড়ার কি কোন নিয়ম আছে?

 নির্দিষ্ট কিছু সূরা দ্বারা বিশেষ নিয়মে নামাজ পড়া যা সাধারণ মানুষের মাঝে প্রসিদ্ধ আছে, শরিয়তে এর কোন ভিত্তি নেই৷ বরং অন্যান্য সময়ে নফল পড়ার মত এ রাতেও নফল পড়বে৷ হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব হবে তারা বড় বড় সূরা দিয়ে দীর্ঘ সময় কেয়াম, লম্বা রুকু এবং দীর্ঘ সময় সেজদা করে নামাজ পড়তে পারেন৷ আল্লাহ তায়ালা সকলকেই যথাযথভাবে এ রাতের কদর করার তাওফিক দান করুন। আমিন। 

লেখক: মুফতি ও মুহাদ্দিস শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদ্রাসা চৌধুরীপাড়া ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit