মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হ্যাটট্রিক করেও হেরে যাওয়ার আফসোস তৃষ্ণার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাসেই জায়গা করে নিয়েছেন ফারিহা তৃষ্ণা। এখন অবধি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে কেবল তিনজন বোলারই দুবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন।মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে তাদের একজন হয়ে গেছেন তিনি।  

এ ম্যাচের অজি মেয়েদের ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন ফারিহা। এ বাঁহাতির প্রথম শিকার ছিলেন এলিসা পেরি, ঠিক তার পরের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান সোফি মলিনেক্স। হ্যাটট্রিক বলে বেথ মুনিকে বোল্ড করেছেন ফারিহা। নিজের ওই অভিজ্ঞতাই পরে শুনিয়েছেন তিনি।

ফারিহা বলেন, ‘লক্ষ্য ছিল একটু ভালো কিছু করার চেষ্টা করব। অনেকদিন পরে আবার টি-টোয়েন্টিতে ফিরলাম, ম্যাচ খেলার সুযোগ হয়েছে, একটা ভালো পারফরম করার চেষ্টা করেছি, দলকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। ’‘দ্বিতীয় হ্যাটট্রিকের সময় আমার মাথায় ছিল আমার জায়গায় করবো, যদি আল্লাহ তায়ালা সহায় হন, যদি কিছু হয়। ’

২০২২ সালের এশিয়া কাপে মালেশিয়ার বিপক্ষে আগের হ্যাটট্রিকটি করেছিলেন ফারিহা তৃষ্ণা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করেছেন আর কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো। এমন কীর্তির পরও দল হেরে যাওয়ার আফসোস ফারিহার।

তিনি বলেন, ‘জি অবশ্যই আফসোস তো আছেই। নিজের অর্জন থেকে যদি দলের অর্জনটা হয় তখনই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে হয়তো এ অর্জনটা ভালোভাবে উদযাপন করা যেত। দল প্রথম। ’

‘আজকে আমাদের ভালো শুরু ছিল, আশাবাদী ছিলাম যে আজকের ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব। কিন্তু আমরা চেষ্টা করেছি শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করার। ’

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit