শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ডিএসইতে কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে  যথাক্রমে ১ হাজার ২৪৫ ও ২ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০১ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। ৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন করা ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

মঙ্গলবার সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ১৬ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit