সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চার উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : মধ্যাহ্ন বিরতির আগে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু সেট হওয়ার পর উইকেট ছুঁড়ে দিয়ে আসার পুরোনো রোগ আছে বাংলাদেশের ব্যাটারদের। সে রোগে সংক্রামিত হয়ে দ্বিতীয় সেশনে চার ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ, রান উঠেছে ১৩২। জয়ের জন্য এখনো চাই ৩৭৯ রান।

বিনা উইকেটে ৩১ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেশনের দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। প্রবাথ জয়সুরিয়ার বলে স্টাম্প গুঁড়িয়ে যায় জয়ের (২৪)। তৃতীয় দিনের খেলা শেষে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উচ্চকণ্ঠ ছিলেন প্রথম ইনিংসে ফিফটি করা জাকির। কিন্তু দ্বিতীয় ইনিংসেও তিনিও সেই ব্যর্থদের দলেই নাম লেখালেন। উইকেটে থিতু হয়েও বিশ্ব ফার্নান্দোর বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। ১৯ রানে ধরেছেন সাজঘরের পথ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২০) আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। ৫৫ বল খেলে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিজে টিকে থাকার, কিন্তু লাহিরু কুমারার দারুণ এক ডেলিভারিতে সাঙ্গ হয় তার ইনিংস। চারে নেমে প্রতি আক্রমণ শুরু করেছিলেন মুমিনুল হক। ৫৫ বলে ৮ চার, ১ ছক্কায় ছুঁয়ে ফেলেন ফিফটি। তবে মাইলফলক ছোঁয়ার পড়ের বলেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ব্যাটার।

সেশনে ৪ উইকেট হারানোর পর বাকি সময়টা দেখেশুনে কাটানোর চেষ্টা করে বাংলাদেশ। ১৪ রান নিয়ে সাকিব এবং ৫ বল খেলে এখনো রানের খাতা না খোলা লিটন শুরু করবেন শেষ সেশনের খেলা।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit