সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আইপিএলে রোহিতের লজ্জার রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচে হারের পর সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। ঘরের মাঠে রাজস্থানের কাছে উড়ে গেছে পাঁচবারের আইপিএল শিরোপা জেতা দলটি। আর গতকালের ম্যাচে গোল্ডেন ডাক মেরে আইপিএলের এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

ট্রেন্ট বোল্টের প্রথম বলেই আউট হন তিনি। আইপিএলে এখন সর্বোচ্চ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। মোট ১৭ বার ডাক মেরেছেন তিনি। অবশ্য এই লজ্জায় তিনি একা নন। আগে থেকেই ১৭ ডাক নিয়ে সবার ওপরে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

এদিকে ১৫ বার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার আইপিএলে চারজন রয়েছেন। তারা হলেন- গ্লেন ম্যাক্সওয়েল, সুনীল নারিন, পীযূষ চাওলা এবং মানদীপ সিং। এরপর ১৪ ডাক মারা ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন; রশিদ খান, মনীশ পাণ্ডে ও আম্বাতি রাইডু।

আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ডাক মারার তালিকায় উপরের দিকেই রয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বার শূন্য রানে আউট হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রোহিত। আর ১৩ বার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। 

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit