বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : সাভারের বিকেএসপিতে আজ (মঙ্গলবার) ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে। 

মূলত সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি কোনো দল। যে কারণে বাধ্য হয়েই ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। এর আগে ভোরে হেমায়েতপুর এলাকায় ঘটে এক দুর্ঘটনা। তাতে বন্ধ হয় পুরো রাস্তার চলাচল। ফলে দেখা দেয় তীব্র যানজট।

জানা যায়, মঙ্গলবার ভোরে সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। সেখান থেকেই পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে আগুন। এতে এক ব্যক্তি নিহত ও তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। যার ফলে দেখা দেয় তীব্র যানজট। এরই প্রভাব পড়েছে তামিম-মাশরাফিদের ম্যাচে। 

এদিন মাঠে নামার কথা ছিল তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার দলদের। এছাড়া ম্যাচ ছিল নুরুল হাসান সোহানদেরও। 

লিজেন্ড অব রূপগঞ্জের একজন কর্মকর্তা জানিয়েছেন, হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকেরগুলো দেওয়া হয়েছে আগামী পরশু।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/বিকাল ৩:১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit