শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩ দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড় 

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

জালাল আহমদ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনের সমর্থনে রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগাম জামিন নিতে প্রতিদিন হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আজ ৩১ মার্চ রোববার সকালে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ এবং মৌলভীবাজারে কুলাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তারা। তাই গত বছরের ২৮ অক্টোবরের ঘটনার পর তাদের বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ দলটির সাড়ে ৪শ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট মোঃ মাহবুবুর রহমান খান ।তিনি জামিনের বিষয়টি গণমাধ্যম কে জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, “আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন। এসব আসামির বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবরের গাড়ি পোড়ানো মামলা দায়ের করা হয়েছিল”।

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০

অপরদিকে বিএনপির আন্দোলনের সময় বিশেষ আইনে দায়ের করা মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির তিন নেতা আগাম জামিন পেয়েছেন।

আজ ৩১ মার্চ রোববার হাইকোর্ট বিভাগে  বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ শাহেদ নুরুদ্দিন এর আদালত বিএনপির এই তিন নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন। 

আদালতের  আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আবেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

 তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামিনপ্রাপ্তরা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সুফিয়ান আহমেদ প্রিন্স, সহ-সেচ্ছাসেবক সম্পাদক সুরমান আহমদ এবং কুলাউড়া সদর ইউনিয়ন যুবদল আহ্বায়ক রাহেল মিয়া।

কয়েকদিন আগে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিটের বিএনপির নেতৃবৃন্দ হাইকোর্টে এসে আগাম জামিন নিতে দেখা গেছে।

সারাদেশ থেকে প্রতিদিন অসংখ্য নেতাকর্মী আগাম জামিন নিতে হাইকোর্টে আসছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit