শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

মেক্সিকোর সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সমুদ্র সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মরদেহগুলো ওক্সাকার সমুদ্র সৈকতে পাওয়া যায়। আর এ রুটটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পৌঁছানোর পথ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস অঞ্চল থেকে যাত্রা করা একটি নৌকায় সাত নারী এবং একজন পুরুষ ছিলেন। আরেকজন বেঁচে গেছেন। 

তবে নৌকার চালকের কী হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত তা  স্পষ্ট নয়। 

ওক্সাকার প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। তারা আরও জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সালে ৬৩ লাখের বেশি অভিবাসী অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ২০১৮ সাল থেকে এ সংখ্যা বাড়তে শুরু করে। আমেরিকা মহাদেশের বাইরে থেকে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। সূত্র: সিএনএনরয়টার্স, বিবিসি

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit