বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

নওগাঁ আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সিদ্দিক সভাপতি ও সাধারণ সম্পাদক  লিটন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটির  বিনা প্রতিদ্বদ্ধীতায় আবু বকর সিদ্দিক  সভাপতি ও মাজেদুর রহমান লিটন নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার  সকাল ১১ টা থেকে নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনে ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫১৪ জন তাদের ভোটাধিকার প্র্য়োগ করেন। ভোট গনণা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির  নির্বাচন  কমিশনার এ্যাড. মো. রফিকুল ইসলাম বাচ্চু  ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্ধীতায় আবু বকর সিদ্দিক ও নির্বাচনে সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লিটন ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি  আব্দুল লতিফ তরফদার, আমজাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রশাসন আমিনুল ইসলাম সাবু, সহ-সাধারণ সম্পাদক দপ্তর আব্দুর  রহিম, সাংগঠনিক সম্পাদক তৈমুর আলী সরদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম ও আপ্যায়ন সম্পাদক আলতাফ হোসেন, সদস্য পদে আরিফুল ইসলাম, সোহেল রানা -৩, আব্দুর রহমান, হামিদুর রহমান পলাশ, ফরহাদ হোসেন, মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
এছাড়া, এর আগে বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ ডি,এম ফিরোজ হোসেন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন। নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি  এ্যাড. মো. রফিকুল ইসলাম বাচ্চু ও  রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড্যা. মো. মোস্তাফিজুর রহমান ফিরোজ। 

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit