মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাইসি-এরদোয়ান ফোনালাপ: ইসরায়েলকে কড়া বার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ‘মুসলিম দেশগুলোকে অবশ্যই ইসরায়েলের সাথে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’ তার দাবি, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সাথে যে অপরাধ করছে তা বন্ধ করতে চাপ তৈরি করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে ফোনালাপে রবিবার রাইসি বলেছেন, ‘মার্কিন প্রশাসন ধারাবাহিকভাবে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে। গাজায় ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন থামানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে দেশটির সাথে সবরকম রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’

রাইসি আরো বলেছেন, ‘গাজার মানুষ ইসরায়েলের অত্যাচারে ভয়ংকর রকম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদ্য পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

এখনো যুদ্ধবিরতি কার্যকরের কোনো উদ্যোগ নিচ্ছে না ইসরায়েল। দেশটি এরই মধ্যে চার শতাধিক আন্তর্জাতিক বিধান লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে। রাইসির মতে ইসরায়েল চরম আগ্রাসী, দেশটির কোনো মানবিক স্বভাব নেই। 

মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তিনি দ্রুতই গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে পদক্ষেপ নিতে বলেছেন।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit