সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

গোপনে ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি জানায়, চলতি সপ্তাহে নতুন করে ইসরাইলে অস্ত্র পাঠানোর অনুমোদন দেন বাইডেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টেট ও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, নতুন অস্ত্রের মধ্যে রয়েছে ১৮০০ এমকে৮৪ ও ২ হাজার পাউন্ড বোমা এবং ৫০০ এমকে৮২ ও ৫০০-পাউন্ড বোমা।

এর আগে গত সপ্তাহে ২৫ এফ-৩৫এ যুদ্ধবিমান ও ইঞ্জিন হস্তান্তরের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান এক মার্কিন কর্মকর্তা। ইসরাইলে অস্ত্র পাঠানোর অনুমোদনের বিষয়টি এখনও প্রকাশ্যে জানায়নি যুক্তরাষ্ট্র। এছাড়াও প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার ওয়েবসাইটে অস্ত্রসংশ্লিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। যেখানে সাধারণত এই ধরনের বিজ্ঞপ্তিগুলো পোস্ট করা হয়।
 

শুক্রবার (২৯ মার্চ) ইসরাইলে নতুন করে অস্ত্র অনুমোদনের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন,যুক্তরাষ্ট্র একদিকে গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা না করতে নেতানিয়াহুর পায়ে ধরবে আবার পরেরদিন তাকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবে, তা হয় না। এটা অশ্লীল।স্যান্ডার্স জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই এই জটিল পরিস্থিতির অবসান ঘটাতে হবে; ইসরাইলের কাছে আর বোমা নয়। সস্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রকাশ্য দ্বন্দ্বের মধ্যেই নতুন করে অস্ত্র অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো না দেয়ার পর দুই নেতার টানাপোড়েন চরমে পৌঁছেছিল।

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit