বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম

গত ৫০ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ আগামী মাসেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামী মাসে। গ্রহণ দীর্ঘ ক্ষণ স্থায়ী হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল যে গ্রহণ হবে, তা গত ৫০ বছরে দীর্ঘতম। বেশ খানিকটা সময়ের জন্য সূর্য পুরোপুরি ঢাকা থাকবে চাঁদের ছায়ায়।

পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে, যখন পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী ৮ এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। সে দিন আকাশে চাঁদের আকারও অন্যান্য দিনের তুলনায় বড় হবে।

চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোট হলেও চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি রয়েছে। তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। বিজ্ঞানীদের দাবি, ৮ তারিখ টানা সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না। চাঁদের ছায়ায় সূর্য ঢেকে থাকবে ওই সময়ে। তার পর ধীরে ধীরে গ্রহণ কাটবে।

পূর্ণগ্রাস গ্রহণ বিরল নয়। তবে বছরের প্রথম গ্রহণটিকে আর পাঁচটা গ্রহণের চেয়ে আলাদা মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, গ্রহণ সাধারণত এত দীর্ঘ সময় ধরে চলে না। দু’এক মিনিটের জন্য চাঁদ সূর্যকে আড়াল করে। তার পরেই আবার সূর্য দেখা যায় আকাশে। সাড়ে সাত মিনিটের গ্রহণ নিয়ে তাই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আগ্রহীদের মধ্যে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শেষ বার এই দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ হয়েছিল ১৯৭৩ সালে। আফ্রিকা থেকে সেই গ্রহণ দেখা গিয়েছিল। ৮ এপ্রিলের গ্রহণ আমেরিকা, মেক্সিকো-সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি থেকে দেখা যেতে পারে।

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit