মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য সাকিবে উজ্জীবিত বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর বড় ফরম্যাটে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানে উজ্জীবিত বাংলাদেশ সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচটি আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সকাল ১০টায়।

প্রথম ম্যাচে বাজে হারের পর সাকিবের অন্তর্ভুক্তিতে টাইগাররা ঘুড়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

প্রথম টেস্টের দুই ইনিংসে ২শ’র নীচে অলআউট হয়ে ৩২৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দলের বেশিরভাগ ব্যাটারই বাজে শট খেলে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছেন। দলের এমন পারফরমেন্সে মূলত টেস্ট ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে।

দ্বিতীয় ইনিংসে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মোমিনুল হকের লড়াকু ৮৭ রানে অনবদ্য ইনিংস বাংলাদেশকে আরও বড় হারের লজ্জা থেকে রক্ষা করে।

চোখের সমস্যা থেকে সেরে উঠে পুরোপুরি ফিট হওয়ায় মাঠে নামতে প্রস্তুত সাকিব। আজ যদি খেলতে নামেন তাহলে এক বছর পর প্রথমবারের সাদা পোশাকে দেখা যাবে তাকে। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি কোন ম্যাচই খেলেননি সাকিব। দীর্ঘদিন মাঠে বাইরে থাকার পর ফেরাটা তার জন্য অবশ্য কিছুটা  চ্যালেঞ্জিংও হতে পারে।

কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার সব চ্যালেঞ্জকে অতিক্রম করে কিভাবে পারফর্ম করতে হয় সেটি বেশ ভালোই জানেন।

আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট সিরিজের শেষ চার ইনিংসে দুটি ৮০’র বেশি রানের ইনিংস খেলেছেন সাকিব। তারপরও বড় চিন্তার বিষয় হল, ২০১৭ সালের পর থেকে টেস্ট ফরম্যাটে কোন সেঞ্চুরি পাননি তিনি। ২০১৭ সালের মার্চে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন সাকিব। নিজেদের ঐ শততম টেস্টটি জিতে স্মরণীয় রেখেছে বাংলাদেশ। আর সেটিই শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়া এখন পর্যন্ত ২৫ টেস্টের মধ্যে বাংলাদেশের একমাত্র জয়।

শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৯টি ম্যাচে পরাজিত এবং পাঁচটিতে ড্র করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে ১১বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে শ্রীলঙ্কার জয় ৮বার এবং তিনটি ম্যাচ ড্র হয়। এর অর্থ ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ

২০২২ সালে ভারতের কাছে ২-০ ব্যবধানে হারের পর অবশ্য ২০২৩ সালে কোন টেস্ট সিরিজ হারেনি বাংলাদেশ। কিন্তু আগের টেস্টের বাজে পারফরমেন্স দলের জয়ের ধারাকে এখন হুমকির মুখে ফেলেছে। তবে দলে সাকিবের অন্তর্ভুক্তি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

সাকিবের ফেরায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে। প্রথম টেস্টে বাজে শট খেলে আউট হবার কারণে একাদশে জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে লিটনের। যদি লিটনকে বাদ দেওয়া হয় তাহলে উইকেটরক্ষকের ভূমিকায় জাকির হাসান এবং ওপেনার হিসেবে সাদমান ইসলামকে দলে নেওয়া হতে পারে। সাধারণত ইনিংস শুরু করলেও তখন জাকির পাঁচ বা ছয় নম্বরে খেলতে পারেন।

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায় পেসার কাসুন রাজিথাকে মিস করবে শ্রীলঙ্কা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার অসিথা ফার্নান্দো। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে একাদশে পরিবর্তন আনতে হবে শ্রীলঙ্কাকেও।

বাংলাদেশ দল 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

শ্রীলঙ্কা দল
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারতেœ, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit