মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

ওমরায় গিয়ে ১১ বছর পর হারানো সন্তান ফিরে পেলেন মা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে ভয়াবহ বোমা হামলায় ধ্বংস হয় গ্রামের পর গ্রাম। সেই সময় ছোট্ট এক শিশুকে হারিয়ে ফেলেন তার মা-বাবা। এ ঘটনা ১১ বছর আগের। 

কোথাও খুঁজে না পেয়ে প্রায় আশা হারিয়ে ফেলছিলেন তারা। সেই ছেলেকে এবার সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে খুঁজে পেলেন মা। খবর গালফ নিউজের। 
মায়ের সঙ্গে ছেলের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

প্রতিবেদনে বলা হয়, হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে এক দম্পতির কাছে আশ্রয় পায় ওই শিশু। তারা নিজেদের সন্তানের মতোই বড় করেন শিশুটিকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরবে যান সেই দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন শিশুটির জন্মদাত্রী মা। 

সেখানে হঠাৎ করেই তাদের দেখা হয়। সন্তানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের অনুসন্ধানের। মা-ছেলের নাটকীয় মিলনের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। 

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সন্তানকে খুঁজে বেড়াচ্ছিলেন মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এর জন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিল পরিবারটি। 

মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিল। বিষয়টি তাদের জানানোর পর মা-সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। 
সৌদি সরকারের গত মে মাসে ঘোষিত এক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরীয় আছে।
 

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit