মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

পশ্চিম তীরে নতুন মন্ত্রিসভা গঠন, অনুমোদন আব্বাসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ) এবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের মধ্যেই পশ্চিম তীরে ২৩ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে। খবর এবিসি নিউজের।

বৃহস্পতিবার সেই মন্ত্রিসভার অনুমোদন দিয়ে ডিক্রি জারি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জানা গেছে, নতুন মন্ত্রিসভার ২৩ সদস্যের মধ্যে ৫ জন গাজা উপত্যকা থেকে এসেছেন। তবে উপত্যকার সঙ্গে এখনও তাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে কি না- নিশ্চিত নয়।

এদিকে, গত ১৫ আগস্ট ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহের স্থলাভিষিক্ত হন নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। প্রধানমন্ত্রী হওয়ার আগে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি।

পশ্চিম তীর এবং গাজা- দুই ভূখণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিনের দুই অংশেই এক সময় পিএ ক্ষমতাসীন ছিল। ২০০৭ সালের নির্বাচনে গাজায় পিএ বিরোধী রাজনৈতিক গোষ্ঠী হামাস জয়ী হয়ে পিএ-কে উপত্যকা থেকে উচ্ছেদ করে। তারপর থেকে পশ্চিম তীরে পিএ এবং গাজায় হামাস ক্ষমতায় রয়েছে।

বর্তমান ফিলিস্তিনে পিএ’র জনপ্রিয়তা প্রায় তলানিতে ঠেকেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকদের মতে, এজন্য দায়ী দু’টি কারণ- প্রথমত, ২০০৭ সালের পর আর নির্বাচন না হওয়া এবং দ্বিতীয়ত, ফিলিস্তিনের নিরাপত্তা প্রশ্নে ইসরায়েলের সরকারের প্রতি পিএ’র আপসকামী মনোভাব।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit