শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ তাহসিন মাহমুদ (৪) উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরের গ্রামের মিজি বাড়ির হেদায়েত উল্যা মিয়াজীর ছেলে।  সে তাহিরপুর নূরানী তালিমুল কুরআন হাফেজী মাদরাসা প্রথম জামায়াতের ছাত্র ছিল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরের গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দিকে শিশু ছেলেকে ঘরে রেখে পরিবারের কাজে ব্যাস্ত ছিল তার মা। ওই সময় মায়ের অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।

 পরবর্তীতে দুপুরের দিকে পুকুর থেকে তাহসিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।  

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit