মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ৩ শতাধিক যাত্রী!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২৭ মার্চ) কলকাতা বিমানবন্দরে ঘটে এ দুর্ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এদিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার বিমান আইএক্স ১৮৬৬ চেন্নাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ততক্ষণে বিমানে চড়ে বসেছেন ১৬৩ জন যাত্রী। সঙ্গী ৬ জন কেবিন ক্রু। বিমানটি সবে তখন রানওয়ের দিকে রওনা হচ্ছিল। 

এদিকে একই সময়েই কলকাতা থেকে দারভাঙ্গার উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ইন্ডিগোর সিক্স ই ৬১৫২ বিমানটি। ৬ জন কেবিন ক্রুর সঙ্গে বিমানে ততক্ষণে চড়ে বসেছেন ১৪৯ জন যাত্রী। কিন্তু কে জানত, কিছু সময়ের মধ্যেই অপেক্ষা করছে বড় বিপদ। দুটি বিমান একযোগে রানওয়ের দিকে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি।

জানা গেছে, আলফা ওয়ানের সামনে দুটি বিমানের ডানায় ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বিমানই। ডানাগুলো আর ওড়ার অবস্থায় নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে নির্ধারিত সফর বাতিল করে ওই বিমানের যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

 
এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। 
 
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টিভি৯ 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit