মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ইজিপ্ট এয়ারের কাণ্ড! মিশরে আটকা ৩০০ বাংলাদেশি ওমরা যাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : মিশরের কায়রো বিমানবন্দরে ৩ শতাধিক বাংলাদেশি ওমরা হজ যাত্রী আটকা পড়েছেন। তারা সবাই ইজিপ্ট এয়ারের যাত্রী। কারিগরি ত্রুটির কথা বলে বুধবার এসব যাত্রীকে ৮ ঘণ্টা ধরে ওই বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে। জিপ্ট এয়ারের যাত্রী নজরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ২৬ মার্চ সন্ধ্যার পর মক্কা থেকে রওয়ানা দিয়ে জেদ্দা বিমানবন্দরে আসেন। জেদ্দা বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টা ভ্রমণ শেষে ভোর ৫টায় তারা কায়রো বিমানবন্দরে নেমেছেন। এখানে দুই ঘণ্টার ট্রানজিট ছিল। সে অনুযায়ী সকাল ৭টায় ফ্লাইট ছাড়ার কথা। অথচ প্রায় ৮ ঘণ্টা হয়ে গিয়েছে উড়োজাহাজ ছাড়েনি।

উড়োজাহাজ কেন ছাড়ছে না জানতে চাইলে ইজিপ্ট এয়ারের পক্ষে থেকে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। এরপর তাদের জানানো হয় মিশরের স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লাইট ছাড়বে। ওই সময়ও অতিক্রান্ত হয়েছে। পরবর্তীতে জানানো হয়, দুপুর ১২টায় ফ্লাইট ছাড়বে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্লাইটটি ছাড়েনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit