বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকছেন না হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু সেই টেস্ট চলার সময়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে। ব্যক্তিগত দরকারে জরুরিভিত্তিতে তাকে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে। তার অবর্তমানে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে বিসিবি সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিসিবি ছুটি চলার সময়ে হাথুরুসিংহের চাহিদা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সবাইকে সম্মান রাখতে অনুরোধ করেছে।

শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে সফরকারীদের একই ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে যায়। চট্টগ্রাম টেস্ট সামনে রেখে বুধবার সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।

এই ম্যাচের স্কোয়াডে যোগ হয়েছেন সাকিব আল হাসান ও পেসার হাসান মাহমুদ। তারা বৃহস্পতিবার সকালের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা গেছে। আগামী দুইদিন সাগরিকায় অনুশীলন করবে বাংলাদেশ। তবে প্রধান কোচ হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় থাকায় সহকারী কোচ পোথাসের অধীনেই প্রস্তুতি সারতে হবে টাইগারদের।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit