বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রুয়েটে নিয়োগে দুর্নীতি: সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৭ মার্চ) বিকেলে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি জানান, মামলায় পারস্পরিক যোগসাজশে অসৎ অভিপ্রায়ে নিজেরা লাভবান হয়ে অন্যদেরকে লাভবান করার জন্য অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লিখিত পরীক্ষায় কম নম্বর প্রাপ্ত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর প্রদান করার অভিযোগ আনা হয়েছে।

আমির হোসাইন বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৬ জন সেকশন অফিসারের স্থলে ১৩ জনকে নিয়োগ, জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগের অনুমোদন ও শূন্য পদ না থাকা সত্ত্বেও সহকারী লাইব্রেরিয়ান পদের বিপরীতে জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগ দেয়া, পিএ টু ভিসি/ডিরেক্টর পদে ২ জনকে নিয়োগের স্থলে ৩ জনকে নিয়োগ দেয়া, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনের স্থলে ২ জনকে, মালি পদে ৩ জনের স্থলে ৭ জনকে, ড্রাইভার পদে ১ জনের স্থলে ৩ জনকে এবং সহকারী কুক পদে ৩ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ৫ জনকে নিয়োগ দেয়া হয়।’

অভিযোগে বলা হয়, অতিরিক্ত নিয়োগপ্রাপ্তদের জুন ২০২১ সাল থেকে আগস্ট ২০২৩ সাল পর্যন্ত বেতন ভাতাদি বাবদ সরকারের মোট এক কোটি ২৬ লাখ ১২ হাজার ১০৯ টাকা আর্থিক ক্ষতিসাধন করায় দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয়। আমির হোসাইন জানান, আগামীকাল মামলার কপি আদালতে পাঠানো হবে। আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit