মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বেকারত্বের কারণে তরুণরা বোঝা হয়ে যাচ্ছে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৭ মার্চ) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তৃতা করেন তিনি। জিএম কাদের বলেন, তরুণ সমাজ ও সুশিক্ষা দেশের সম্পদ। যাদের হাত ধরে দেশ এগিয়ে যাওয়ার কথা, সেই তরুণরাই বেকারত্বের কারণে আজ বোঝা হয়ে যাচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে এখন বেহাল অবস্থা। সরকারি হাসপাতালগুলো অনিয়মের আখড়া। মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। কোনো কোনো হাসপাতালে ডাক্তার থাকলে ওষুধ থাকে না, ওষুধ থাকলে ডাক্তার থাকে না।
চিকিৎসাবাবদ শুধু সরকারি হিসাবেই ৫ মিলিয়ন ডলার বাইরে চলে যাচ্ছে বলা হলেও এর পরিমাণ আরও বেশি দাবি করে জাপার চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য খাতে বেহাল অবস্থার কারণেই মানুষ দেশে চিকিৎসা করাতে ভরসা পাচ্ছে না। চিৎিসকরাও নিয়মিত হাসপাতালে বসেন না। এ জন্য মানুষ বাইরের দেশে চিকিৎসা নিতে বেশি আগ্রহী। এতে প্রতিবছর বিশাল অঙ্কের অর্থ বাইরে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্ত করতে হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit