বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫ চীনা নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে ক্যাম্পে যাওয়ার পথে চীনা প্রকৌশলীদের একটি কনভয়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গন্ডাপুর। হামলায় পাঁচ চীনা নাগরিক এবং পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন বলে জানান তিনি।

গান্ডাপুর বলেন, খাইবার পাখতুনখাওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তান নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটলো।বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে অন্যতম বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। বিএলএ এর আগেও এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

এক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সহিংসতা সত্ত্বেও চীন খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে, যেটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী গোয়াদর বন্দরের উন্নয়নসহ।সোমবার (২৫ মার্চ) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ বাহিনীর তুরবত ঘাঁটিতে হামলাটি জাতিগত বেলুচ যোদ্ধারা চালায়। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার পর পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit