নিহতের নাম আল-আমিন ( ৩৮) পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়ায়। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ৭ থেকে ৮ জনের একটি দল উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে যান। গরু নিয়ে আজ মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় গরু চোরকারবারিরা পালিয়ে নীতপুর সীমান্ত বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশী মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নং এলাকা থেকে বিএসএফের সদস্যরা আল-আমিনের মরদেহ নিয়ে যায়।
কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/বিকাল ৩:৪৬