শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

‘হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে শহীদ হন পুলিশ সদস্যরা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে বাংলাদেশ পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরাও। 

এসময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অনার প্রদান করে। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরে ২৫ মার্চ রাতে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে শহীদ হয়েছিলেন।

১৯৭১ সালের আজকের দিনের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে রাজারবাগের পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের আত্মোৎসর্গ বাঙালি জাতি কখনো ভুলবে না।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit