রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

সাকিবের ফেরা নিয়ে যা বললেন শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন সাকিব আল হাসান। সিলেট টেস্টে ভরাডুবির পর যা নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশকে।

গতকাল লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হয় পরের টেস্টে সাকিবের ফেরার কথা চলছে, সেটা দলের জন্য কতটা স্বস্তির?

শান্ত জবাবে বলেন, ‘অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরে তাহলে ভালোই হবে।’

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি আঙ্গুলের চোটের কারণে। এরপর চোখের সমস্যায় ভুগেছেন। বিপিএল এবং ডিপিএলে সময় দিয়েছেন। এবার ফের জাতীয় দলে আসছেন সেই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit