সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  জেলা প্রশাসন ও সর্বস্থরের মানুষ। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৪৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে খাগড়াছড়ি জেলার চেঙ্গী স্কোয়ার নির্মিত স্মৃতিসৌধে  জাতীয় পতাকা উত্তোলনের পরপরেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে জেলার  সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নানান কর্মসূচি গ্রহণ করেছেন।১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার প্রাণপণ লড়াই ও আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, সেই সাথে সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। কামনা করি জয় হোক যুগে-যুগে বাংলার মেহনতি মানুষের, বারবার ফিরে আসুক আমাদের মহান স্বাধীনতা দিবস।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit