সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নওগাঁয় তৃতীয় লিঙ্গের সদস্যরা পেল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

নওগাঁ প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে।  সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ জন তৃতীয় লিঙ্গের হাতে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেলসহ মোট আটটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।এদিকে জেলা প্রশাসকের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্য দ্রব্য নিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের ওইসব সদস্যরা। জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, অন্যান্যদের মতো তাদেরও অধিকার আছে কিছু চাওয়ার ও পাওয়ার। তাই আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে ৩৪ জন তৃতীয় লিঙ্গের মাঝে একটু খাদ্য দ্রব্য দেওয়ার চেষ্টা করেছি।

আশা করি তাদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগীতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় তিনি অসহায় ও দরিদ্রদের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit