সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

স্বাধীনতার ৫৪ তম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতার ৫৪ বছর পুর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণ করেছে  খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত “স্বাধীনতা সোপানে” পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের  কর্মকর্তাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পমাল্য অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এরপর মাটিরাঙ্গা সার্কেল, মাটিরাঙ্গা থানা,মাটিরাঙ্গা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠন,মাটিরাঙ্গা প্রেস-ক্লাব, উপজেলা আনসার ভিডিপি,বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান ‘স্বাধীনতা সোপানে’ পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন  মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এবং দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাষণ দেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) কমল কৃষ্ণ ধর সাথে ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথীরা। বাংলাদেশ পুলিশের একটি চৌকসদল ছাড়াও আনসার-ভিডিপি, স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit