বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নরসিংদীতে ডিবি পরিচয়ে তেলের ট্রাক ডাকাতি, ৭ জন গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সয়াবিন তেলসহ ট্রাক ডাকাতির মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। পাশাপাশি লুট হওয়া ৭৫ ড্রাম সয়াবিন তেল, হাতকড়া, ডিবি লেখা পোশাক, লেজার লাইট, হাতুরি, টুপি,  ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এর আগে রোববার নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সোনাব এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. নাদিম হোসেন আনিছ (২৯), রূপসী এলাকার মৃত নুরুল হক মীরের ছেলে মো. তোহা মীর শাওন (৩৮), নরসিংদীর মাধবদী থানার ছোট গদাইরচর এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. অন্তর (২৮), আলগী কান্দাপাড়া এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. আল আমিন (২৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার পশ্চিম কেওঢালা এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. মামুন (২৯), হবিগঞ্জ জেলার সৈয়দপুর এলাকার মৃত শামসু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটা এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. ইলিয়াছ (২৩)।তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মামলার নথির বরাতে পুলিশ সুপার আরও জানান, গত ১৫ মার্চ রাতে নারায়ণগঞ্জের রূপসী এলাকার একটি কারখানা থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেল নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপার এলাকায় একটি প্রাইভেটকার পেছন দিক থেকে গিয়ে সংকেত দিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে কার থেকে ৭-৮ জন ব্যক্তি নেমে গিয়ে ট্রাকচালক ও তার সহকারীকে ডিবি পরিচয় দেন। অবৈধ মালামাল বহন করা হচ্ছে দাবি করে ট্রাক থেকে নামিয়ে চালক ও তার সহকারীকে হাতকড়া পরায়।এক পর্যায়ে চালক ও সহকারীকে ট্রাকে তুলে ট্রাকভর্তি তেল নিয়ে পালিয়ে যান। পথে মাধবদী থানা এলাকার ডাঙ্গা সড়কের পাশের একটি ইটভাটার সামনে হাতকড়া খোলে গামছা দিয়ে হাত-চোখ বেঁধে চালক ও সহকারীকে ফেলে রেখে তেলসহ ট্রাক নিয়ে পালিয়ে যান ডিবি পরিচয় দেওয়া ডাকাতেরা।

এ ঘটনায় তেল মালিক বিমল পাল গত ১৭ মার্চ নরসিংদীর শিবপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ ওই সাতজনকে গ্রেপ্তার করে বলে পুলিশ সুপার জানান।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/রাত ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit