শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৌমেন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার ‌মো. আশ্রাফুল আলম সিরা‌জী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাসেম,সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক,সংবাদ কর্মী,  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিল একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। কিন্তু বাঙালি জাতির সৌভাগ্য যে বঙ্গবন্ধু সেই শোষণ ও অত্যাচার থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন।মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলার আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৪/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit