সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

মাটিরাঙ্গায় এসএসসি ৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গার বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রোববার  (২৪ মার্চ)১৩ রমজান খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের কৃষ্ণচুড়া তলায় ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মো. খাদেমুল ইসলাম।

আলোচনা সভায় খাগাড়ছড়ির মানবিক বন্ধু মো. দিদারুল আলম দিদার, এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক, খাগাড়ছড়ি সদর উপজেলা সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভা সমন্বয়ক প্রীতিবালা ত্রিপুরা, গুইমারার বন্ধু হরিপদ্ম ত্রিপুরা, গুইমারার বন্ধু শিরিন বালা ত্রিপুরা, মাটিরাঙ্গার বন্ধু মো. ইউনুছ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এসএসসি ৯২ গ্রুপকে একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এসময় বক্তারা খুব দ্রুত সময়ের মধ্যে খাগাড়ছড়িতে বড় পরিসরে বন্ধু উৎসব আয়োজনের পক্ষে মতামত তুলে ধরেন। ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গার বন্ধু মো. আব্দুস সালাম। 

দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে বিকাল ৪টা থেকেই বন্ধুরা জড়ো হতে থাকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণচুড়ার তলায়। দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন বন্ধুরা। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া এসএসসি ৯২ গ্রুপের বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit