বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

ব্রাজিল ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ল্যাটিন আমেরিকা ও ইউরোপ মহাদেশের দুই পরাশক্তি ব্রাজিল ও ইংল্যান্ড আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে। আজ (শনিবার) দিবাগত রাত ১টায় ওয়েম্বলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ইংলিশ লায়ন্সরা। তবে তার আগে দু’দলের স্কোয়াডই ইনজুরি কবলিত ‘হাসপাতালে’ পরিণত হয়েছে। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় বেশ কয়েকজন তারকাকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইংলিশদের সবচেয়ে বড় অস্ত্র হ্যারি কেইন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সময় পার করছিলেন। তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে আজ সেলেসাওদের বিপক্ষে পাচ্ছে না স্বাগতিকরা। কেবল এই ম্যাচই নয়, তাদের সূচিতে থাকা দুটি প্রীতি ম্যাচেই থাকছেন না কেইন। অ্যাঙ্কলের চোটে পড়ায় তিনি আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন। 

কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, কেইনের চোট অতটা গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড।

এদিকে, ইংলিশদের স্কোয়াডে থাকা আরও দুই তারকা আয়াক্স মিডফিল্ডার জর্ডান হেনডারসন এবং চেলসি ফরোয়ার্ড কোল পালমারও চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না। এর আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আর্সেনালের তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকাও। 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit