বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশ ছোট হলেও এখানে বহু মানুষের বসবাস। বহু গোত্র ও বহু সম্প্রদায়ের দেশ বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে র্নির্দ্বিধায় ধর্মের বাণী, ধর্মের কথা, জীবের কল্যাণে তথা মানুষের কল্যাণে সকল প্রকার ধর্মীয় আচার-আচরণ, পুজা পার্বন পালন করার হুকুম দিয়ে গিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন। 

গতকাল রাতে খাগড়াছড়ি জেলা সদরের কৃষ্ণনগর এলাকায় শ্রী শ্রী শংকর মঠ পার্থ সারথী আশ্রমে আয়োজিত বিশ্বশান্তি মঙ্গলাত্বে শ্রী শ্রী গীতাযজ্ঞ ও মহতি ধর্ম সভা-২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ০২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়িদের মধ্যে দু’যুগেরও বেশি সময়ের ভ্রাতৃঘাতি সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলে শান্তির নীড় রচনা করেছিলেন। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাহাড়িদের মধ্যে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধন গড়ে ওঠায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহা উন্নয়নের ছোঁয়ায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের চমৎকার প্রাকৃতিক সৌন্দযের্য্যর লীলাভূমির ক্ষেত্র হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে। আর এর সব কিছুরই দাবীদার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এজন্য আমরা পার্বত্যবাসী গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

শ্রী শ্রী শংকর মঠ পার্থ সারথী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শিব শংকর দেব-এর সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, খাগড়াছড়ি সদর পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আশীষ ভট্টাচার্য্য, চট্টগ্রামের বিশিষ্ট ভাগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আলোচনা সভার আগে মৈত্রীয় বন্ধনে সৃজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় হাজারো ভক্ত গুরুভাইয়েরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit