শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

 মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে  মো. রায়হান কবির (২৯) ও মো. আলতাফ হোসেন(৪০)দুইজনকে ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এই ধারাবাহিকতায়  (২২মার্চ) রাত সাড়ে ৯টার দিকে  মহালছড়ি থানার চৌকস আভিযানিক দল  মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন  মহালছড়ি সদর ইউপি, ৩নং ওয়ার্ড, টাউন এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে আসামী  মো. রায়হান কবির(২৯),মো. আলতাফ হোসেন(৪০)কে ৬৪ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-মো. রায়হান কবির(২৯)মহালছড়ি সদর ইউপির ১নং ওয়ার্ডের নার্সারি পাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম এর ছেলে।মো. আলতাফ হোসেন (৪০) মহালছড়ি সদর ইউপির ১নং ওয়ার্ডের কোয়াটার এলাকার মৃত শাহাদাৎ হোসেন এর ছেলে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit