সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

অধ্যাপক জিয়া রহমান আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৩ মার্চ) ভোর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসান আল শাফী বলেন, স্যার রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা উনাকে হাসপাতালে নিয়ে আসি। এরপর হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

উল্লেখ্য, অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।

শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগ দেন তিনি। 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/সকাল ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit