সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

খাগড়াছড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি মো. রাইসুল ইসলাম সাকিব (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ধারাবাহিকতায় ( ২১মার্চ) রাতে জেলা গোয়েন্দা শাখার চৌকস আভিযানিক দল দীঘিনালা থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন মেরুং ইউপিস্থ মধ্যম বোয়ালখালী  ফোর বি এম ব্রীক ফিল্ড এর ভিতর মো আব্দুল মালেক মিয়ার চায়ের দোকান  সামনে অভিযান পরিচালনা করে ২৫পিচ ইয়াবাসহ  মো. রাইসুল ইসলাম সাকিব (১৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী – মো. রাইসুল ইসলাম সাকিব (১৮)জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর মধ্য বোয়ালখালী এলাকার মো আব্দুর রাজ্জাক, এর ছেলে।আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা ট্যাবলেট  অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে পাচার করার বিষয়টি  স্বীকার করে।তাকে  তল্লাশী করে তার দেহ  থেকে ২৫(পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit