শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রথম ধাপে খাগড়াছড়ি  চারটি উপজেলায় ৮মে  ভোটগ্রহণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রথম ধাপে সারাদেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

এছাড়া প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল। নির্বাচন কমিশনের তথ্য তথ্যমতে, এবারে খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit