সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে দলটি। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন  বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।  

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ আরো অনেক উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের তিন দিনের কর্মসূচির প্রথম দিনেই ২৫ মার্চ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। সকাল ১০টায় শুরু হয়ে ১২টায় সমাবেশ শেষ হবে। 

স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ ভোর ৬ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরে বাংলা নগরে  দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনারও আয়োজন করেছে বিএনপি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit