শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে  বিদেশী হুইসকি সহ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তৈরী বিদেশী হুইসকি সহ মো.আমির হোসেন (৩২)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় বুধবার (২০ মার্চ,) মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর এর দিক নির্দেশনায়  মাটিরাঙ্গা থানার চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি এবং মাদক উদ্ধার ডিউটি করাকালীন মাটিরাঙ্গা থানাধীন  তাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মতিন সওদাগরের সেগুন বাগান এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে  ১৫  বোতল ভারতীয় তৈরী বিদেশী হুইসকিসহ মাদক কারবারি মো.আমির হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন-মো.আমির হোসেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানৈক্কাপাড়া, (চন্দ্রমনি  পাড়া), ৪নং ওয়ার্ডের সুলতান মিয়ার ছেলে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit