ডেস্ক নিউজ : গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করে মন্ত্রণালয়। প্রথম বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এবং গত জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হয়েছে।
সচিব বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক- এটি আর থাকবে না। মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হবে, যেহেতু ধারাবাহিক মূল্যায়ন। মূল্যায়ন হবে কিন্তু আগের মতো গতানুগতিক না। ধারাবাহিক মূল্যায়ন থাকবে।’আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরে তিনটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো।মন্ত্রণালয় জানিয়েছিল, পর্যায়ক্রমে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩২