শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : দেশে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪ জন ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের বাইরে দুজন, চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে ছয়জন, ঢাকা সিটি করপোরেশনের বাইরে তিন জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন। নতুন আক্রান্তদের ১২ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় মোট সাত ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৪৯৮ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫৯৯ জন। এর মধ্যে এক হাজার ১৩ জন পুরুষ এবং ৫৮৬ জন নারী।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit