বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

রেস্টুরেন্টের সিলিন্ডার লিকেজ, ইফতারি বিক্রির সময় আগুনে দগ্ধ ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তারা সবাই রেস্টুরেন্টের কর্মচারী। বুধবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন-কারিগর মো. হান্নান হোসেন, মো. সবুজ, মো. মারুফ ও জুলহাস। এদের মধ্যে হান্নানের অবস্থা গুরুতর। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি ওই রেস্টুরেন্টে নান ও গ্রিল তৈরি করেন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা মালিবাগ মোড়ে একটি ম্যাচে থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মালিবাগ থেকে দগ্ধ চারজনকে আনা হয়েছে। এদের মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ ও জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন। হান্নানের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit