সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সন্তানের নামে জমি দেওয়ার শর্তে পিতার জামিন মঞ্জুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : রংপুরের মিঠাপুকুর থানার নারী শিশু নির্যাতনের মামলায় ডিএনএ টেস্ট পরিচয় পেয়ে সন্তানের নামে ৫ বিঘা জমি লিখে দেয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পান বাবা। বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি একেএম জহুরুল হকের বেঞ্চ বুধবার এ নির্দেশ দেন।

চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুলতানা বেগমের। একপর্যায়ে সুলতানা বেগম সন্তানসম্ভাবা হলে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, চাচাতো ভাই আসাদুল ইসলাম। সালিশ বৈঠক করেও সমাধান না হওয়ায় মামলা করেন সুলতানা বেগম। ২০০৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। এরপর আসাদুল ইসলাম কারাগারে আছে। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। সুলতানার একটি ছেলে সন্তান হয় যার বয়স এখন ১৫ বছর। ছেলের ভরণপোষণ ও পিতৃত্বের পরিচয় নিয়ে নামতে হয় আইনি লড়াইয়ে। ডিএনএ টেস্ট প্রমাণিত হয় সন্তানের বাবা মা সুলতানা ও আসাদুল ইসলাম। 

আসাদুল ইসলাম হাইকোর্টে জামিন নিতে আসলে বুধবার সন্তানকে ৫ বিঘা জমি লিখে দেয়ার শর্ত দেন হাইকোর্ট। 

আসাদুল পক্ষ থেকে জানানো হয় এত জমি নেই তাদের। পরে হাইকোর্ট বাবার সম্পত্তির অর্ধেক লিখে দিতে নির্দেশ দেন।

এর আগে মামলার শুনানীর শুরুতেই দু’পক্ষ হাজির থাকলেও ফাইল পাওয়া যায়নি। এক পর্যায়ে হাইকোর্ট আদেশ দিয়ে ফাইল আনতে বলেন। রংপুরের সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আদালত বিষয়টি সমঝোতার করতে বলেন।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit