শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি ভালো?

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

স্বাস্থ্য সময় ডেস্ক : ডিমে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন, জিয়াজ্যান্থিনের মতো নানা পুষ্টি উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সীরাই ডিম খেতে পারবেন।

ইফতারে খালি পেটে কি ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া ঠিক? এমন প্রশ্নের উত্তরে কী বলছেন পুষ্টিবিদরা জানেন? তারা বলছেন, দীর্ঘ সময় খাবার ও পানি বিরতি থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। এ জন্য ইফতারে খালি পেটে যদি ডিম বা ডিমের তৈরি নানা পদের খাবার খান এতে শরীর দ্রুত এনার্জি পেতে শুরু করে।

 

তবে এ প্রসঙ্গে কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলছেন, ইফতারে খালি পেটে ডিম খাওয়া তখনই স্বাস্থ্যকর হবে যখন তা সিদ্ধ করে খাওয়া হবে। সিদ্ধ ডিমের চপ, সালাদ কিংবা কোরমা এ ক্ষেত্রে ভালো কাজ করে শরীরে।
 
কিন্তু সিদ্ধের পরিবর্তে হাফ বয়েল, পোচ, ওমলেট করে ডিম খেলে শরীরে জন্য তা উপকারী না হয়ে বরং ক্ষতিকর হয়েই দাঁড়াবে।
 
 
কারণ ডিমের তৈরি এসব খাবারে দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যা শরীরে, বিশেষ করে পেটে প্রদাহ তৈরি করে। তাই ইফতারে খালি পেটে হাফ বয়েল, পোচ, ওমলেট করে ডিম খাওয়ার প্রবণতা এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইফতারে রাখতে বলেছেন সিদ্ধ ডিমের তৈরি বিভিন্ন খাবারের আইটেম।
 
 
অপুষ্টির ঘাটতি মেটাতে এবং স্বাস্থ্যের হাল ফেরাতে তাই প্রতিদিন ইফতারে  সিদ্ধ ডিম ও সিদ্ধ ডিমের তৈরি নানা পদ রাখতে ভুলবেন না যেন!

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit