বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্টিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা ১৫ ফিল্ড আর্টিলারি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সরকারি-বেসরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।বুধবার (২০মার্চ)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা  জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে  জোনের উদ্যােগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল 
মো.  কামরুল হাসান পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসেন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত শরীফুল ইসলাম, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন   সাবিবর হোসেন,   গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.  আতাউর রহমান, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম,মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী,পৌর কাউন্সিলর মো.এমরান হোসেন,মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ,  মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ হারুন, মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক  মোঃ সোহাগ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেনপার্বত্যাঞ্চলের মাটিরাঙ্গা জোনের আওতায় অসহায় -হতদরিদ্র  নানা জাতি-গোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে তিনি আরো বলেন, মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ সহ সার্বিক নিরাপত্তা বজায়ে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।এ ছাড়াও পাহাড়ে ক্ষুদ্র-নৃগোষ্টিদের প্রাণের উৎসব  বৈসাবী ও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যে কোন চাঁদাবাজি ও নকল টাকার কারবার বন্ধে তথ্যপ্রদান সহ পাহাড়ি-বাঙালীদের  মধ্যে শান্তি-সম্প্রীতি বজায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit